আইইবিতে সংরক্ষিত মেম্বারশীপ ফরমে ছবি অস্পষ্ট থাকার কারণে নতুন ছবি প্রদান।
বিষয়: আইইবিতে সংরক্ষিত মেম্বারশীপ ফরমে ছবি অস্পষ্ট থাকার কারণে নতুন ছবি প্রদান।
প্রিয় প্রকৌশলী,
শুভেচ্ছা নিবেন।
আপনার সদয় অবগতির জন্য আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আইইবি’র মেম্বারশীপ ডাটাবেজ কম্পিউটারাইজড করার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আইইবি’র ২০১৩-২০১৪ মেয়াদের নির্বাচন ছবিযুক্ত ভোটার তালিকায় সম্পন্ন করার লক্ষ্যে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আইইবি’র মেম্বারশীপ ফরম যাচাই বাছাইপূর্বক যে সকল ছবি অস্পষ্ট তার একটি তালিকা আইইবি’র ওয়েবসাইট (www.iebbd.org) ইতমধ্যে দেয়া হয়েছে। উক্ত তালিকায় আপনার ছবিটিও অস্পষ্ট হিসাবে অন্তভুক্ত হয়েছে।
এমতাবস্থায়, আইইবি’র আসন্ন নির্বাচন ছবিযুক্ত ভোটার তালিকায় সম্পন্ন করার লক্ষ্যে আপনার এক কপি ছবি আগামী ১৮ জুন ২০১২ তারিখের মধ্যে আপনার নাম ও সদস্য নম্বর উল্লেখপূর্বক আইইবি সদস্য শাখা, সদর দফতর, রমনা, ঢাকা অথবা আইইবি’র ইমেইল
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
প্রেরনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
আপনার সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
ধন্যবাদান্তে,
আপনার বিশ্বস্ত,
প্রকৌশলী মো. আব্দুস সবুর সম্মানী সাধারণ সম্পাদক ০১৭১৬০০৫৩০০ (মো.)