সংবর্ধনা এবং আইইবি'র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর সমাপনী অনুষ্ঠান


23

May

2026

5.00 PM-9.00 PM

Auditorium, IEB Headquarter., Ramna, Dhaka -1000

সংবর্ধনা এবং আইইবি'র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর সমাপনী অনুষ্ঠান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলীবৃন্দ ও স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত প্রকৌশলী'কে সংবর্ধনা এবং আইইবি'র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে)-এর সমাপনী অনুষ্ঠান আগামী ২৩ মে ২০২৬ খ্রি., শনিবার, বিকাল ০৫:০০ ঘটিকায় আইইবি মিলনায়তন, আইইবি সদর দফতর, রমনা, ঢাকায় আয়োজন করা হয়েছে।

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উক্ত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আহ্বায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উক্ত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে প্রকৌশলী এম. ইকবাল হোসেইন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রকৌশলী ইশরাক হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), এমপি, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫, প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব (শ্যামল), এমপি, মাননীয় সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-৩, প্রকৌশলী মঈনুল ইসলাম খান, এমপি, মাননীয় সংসদ সদস্য, মানিকগঞ্জ-২, প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, এমপি, মাননীয় সংসদ সদস্য, শেরপুর-২ ও সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), এমপি, প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, এমপি, প্রকৌশলী মারদিয়া মমতাজ, এমপি এবং গবেষণা ও প্রশিক্ষণে 'স্বাধীনতা পুরস্কার-২০২৬' প্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী উপস্থিত থাকবেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি এবং চেয়ারম্যান, রাজউক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উক্ত সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে আপনি সাদরে আমন্ত্রিত।

More Events