দোয়া ও ইফতার মাহফিল


14

Mar

2026

4.00 PM - 7.00 PM

IEB Auditorium, IEB Headquarters, Ramna, Dhaka-1000

দোয়া ও ইফতার মাহফিল

সুধী,

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর সদর দফতর, ঢাকা কেন্দ্র এবং ইআরসি, ঢাকা'র যৌথ উদ্যোগে আগামী ১৪ মার্চ ২০২৬ খ্রি., শনিবার, বিকাল ৪:০০ ঘটিকায় আইইবি মিলনায়তন, রমনা, ঢাকায় 'দোয়া ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হবে।

জনাব জাকারিয়া তাহের, এমপি, মাননীয় মন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

জনাব মীর শাহে আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, আহ্বায়ক, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), প্রেসিডেন্ট, আইইবি, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

উক্ত 'দোয়া ও ইফতার মাহফিল'-এ উপস্থিত থাকার জন্য আইইবি'র প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।


More Events