শোক বার্তা
29 May 2025
শোক বার্তাঃ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী এস. এম. আল-হোসেইনী, এফ/২৮১ বার্ধক্যজনিত জটিলতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে, ২০২৫ খ্রি. বুধবার সকাল ১১:০৪ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। কর্মজীবনে তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি আইইবি'র প্রেসিডেন্ট সহ বিভিন্ন পদে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন সহ আইইবি'র উন্নয়নে অনবদ্য অবদান রেখেছিলেন। একজন গুণী ও স্বনামধন্য প্রকৌশলী হিসেবে সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে প্রকৌশল পেশা, দেশ ও জাতির যে ক্ষতি হলো তা অপূরণীয়।
মরহুম প্রকৌশলী এস. এম. আল-হোসেইনী-এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিল সহ দেশের প্রকৌশলী সমাজ গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
New Archive
- খাম মুদ্রণ কাজের জন্য দরপত্র আহ্বান
- Office Order
- Chawkbazar fire: IEB forms 6-member investigation committee
- IEB forms probe body to investigate Banani fire incident
- Innovate for development
- Innovate for development
- "Role of Biomedical Engineering in the 4th Industrial Revolution"
- IEB's 71st founding anniversary today
- IIFT and Doha Mahfil held at IEB
- Textile engineers should be interested in self-employment
Check your status in the Final Voters list